মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু দুই দলের লড়াই। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
২০১৫-তে পার্থ, ১৯-এ ব্রিস্টল। বিশ্বকাপে দুই দেখাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আফগানিস্তান। তবে, এবারের বিশ্বকাপে এত সহজে অজিরা পার পাওয়ার আশা করছে না। এখন পর্যন্ত দু'দলই খেলেছে ৭টি করে ম্যাচ। অজিরা ৭ ম্যাচ শেষে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে আছে তিনে। সমান ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে ৬-এ আছে রশিদ-নবিরা। সেমির স্বপ্নে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই মিলছে ম্যাচে।
.png)
অস্ট্রেলিয়া একাদশ
ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, নাভিন-উল হক।