আফগানদের এমন পারফরমেন্সে প্রশংসা করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ। শেবাগ বলেন, ‘দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আফগানিস্তান। আফগানদের লড়াকু মানসিকতা থেকে অনেক কিছু শেখার আছে।’
আফগানদের প্রশংসার পাশাপাশি বাংলাদেশকেও খোঁচা মেরে শেবাগ বলেন, ‘বাংলাদেশ এই আঙিনায় ২৫ বছর থেকেও বড় দলগুলোকে নিয়মিত হারাতে পারছে না, যেটা আফগানিস্তান অল্প সময়ে করেছে। অল্প সময়ে সবচেয়ে উন্নতি করা দল আফগানিস্তান।’
.png)
দশ দলের বিশ্বকাপে আফগানিস্তান এখন পর্যন্ত আছে পাঁচ নম্বরে। তিন ম্যাচ জিতে দলটির পয়েন্ট এখন ছয়। পয়েন্ট টেবিলে আফগানিস্তানের নিচে আছে যথাক্রমে শ্রীলংকা , পাকিস্তান, নেদারল্যান্ডস, বাংলাদেশ এবং ইংল্যান্ড।