ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

শুরুতেই অজি শিবিরে লোগানের আঘাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ২৫ অক্টোবর ২০২৩
শুরুতেই অজি শিবিরে লোগানের আঘাত
ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৪তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। সেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আগে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়েছেন অজি ব্যাটার মিচেল মার্শ। 

দলীয় ৩.৫ ওভারে লোগান ফন বিকের বলে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন মিচেল মার্শ। এ সময় তিনি করেন ১৫ বলে ৯ রান। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এখন পিচে ডেভিড ওয়ার্নার ( ২৩*) ও  স্টিভেন স্মিথ( ৩৬*) রানে অপরাজিত আছেন। 

বুধবরার দপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এ সময় অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধন নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মাঠে নেমে অজি এই দুই ওপেনার সাবধানী ব্যাটিং শুরু করেন। 

Advertisement

দলীয় ৩.৫ ওভারে ভুল করে বসেন মার্শ। লোগান ফন বিকের বলে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন মিচেল মার্শ। এ সময় তিনি করেন ১৫ বলে ৯ রান। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিড, পল ফন মিকেরেন, রুলফ ফন ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!