দলীয় ৩.১ ওভারের দিলশান মাদুশঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটে যান ওয়ার্নার। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.১ ওভারে এক উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। পিচে মিচেল মার্শ (১৩)ও স্টিভেন স্মিথ (০) অপরাজিত আছেন।
এর আগে লংকানদের দেয়া ২১০ রানের টার্গেটে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং নামেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। এই দুইজন দেখে শুনে লংকান বোলারদের মোকাবেলা করেন। উদ্বোধনী জুটিতে অজি এই দুই ব্যাটার করেন ২৪ রান। দলীয় ৩.১ ওভারের দিলশান মাদুশঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটে যান ওয়ার্নার। যাওয়ার আগে তিনি করেন ৬ বলে ১১ রান। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ।
.png)
আজ দুপুরে লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক কুশল মেন্ডিস। এরপর শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধন করেন কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। দুইজনেই অজি বোলারদের দেখে-শুনে খেলতে থাকেন। এরই মধ্যে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় শতরান পার করে শ্রীলংকা। সেই সঙ্গে পেরেরা ও পাথুম মিলে গড়েন শতরানের জুটি। তাতে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে শ্রীলংকা।
দলীয় শতরান পার করার পথে ব্যক্তিগত ১৬তম অর্ধশত রানের দেখা পান পিচে থিতু হওয়া কুশল মেন্ডিস। দলীয় ১৮.৩ ওভারের মার্কাস স্টয়নিসের বলে চার মেরে ফিফটি পূরণ করেন কুশল। ফিফটির হওয়ার পথে তিনি খরচ করেন ৫৭ বল।
কুশলের অর্ধশতক হওয়ার ওপেনিংয়ে নামা পাথুম নিশাঙ্কাও কম যাননি। মেন্ডিসের পর তিনিও ক্যারিয়ারের ১১তম ফিফটি পূর্ণ করেন। ফিফটির আক্রমনাত্মক ব্যাটিং করতে থাকেন নিশাঙ্কা। তাতে ব্যক্তিগত ইনিংস বড় করতে পারেননি লংকান এই ব্যাটার।
দলীয় ২১.৪ ওভারে প্যাট কামিন্সের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন নিশাঙ্কা। যাওয়ার আগে তিনি খেলেন ৬৭ বলে ৬১ রানের ইনিংস। এরপর মাঠে নামে কুশল মেন্ডিস।
নিশাঙ্কার বিদায়ের পর ব্যক্তিগত ইনিংস বাড়ানোর চেষ্টা করে পিচে থিতু হওয়া কুশল পেরেরা। কিন্তু ব্যক্তিগত ইনিংস বাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সেটি হয়নি। দলীয় ২৬.২ ওভারে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন কুশল। এ সময় তিনি করেন ৮২ বলে ৭৮ রান।
দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলংকা। এরই মাঝে ৩২.১ ওভারে খেলা চলাকালীন হঠাৎ শুরু হয় বৃষ্টি। যার কারণে বিশ্বকাপের অস্ট্রেলিয়া ও শ্রীলংকার ম্যাচ বন্ধ ছিল। প্রায় আধা ঘন্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হয়।
বৃষ্টির পরেই মূলত লংকান শিবিরে ধস নামে। দলীয় ৩১ রান যোগ করতে হারায় ছয় উইকেট। এর মধ্যে অ্যাডাম জাম্পা বলে এলবিডব্লিউ হয়েছেন সাদিরা সামারাবিক্রমা, মিচেল স্টার্কের বলে বোল্ডের শিকার ধনঞ্জয় ডি সিলভা এবং রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান দুনিথ ওয়েল্লালাগে। অজি বোলার অ্যাডাম জাম্পা বলে এলবিডব্লিউ হয়েছেন মহেশ থিকশানা ও চামিকা করুনারত্নে। লাহিরু কুমারাকে বোল্ড করেন মিচেল স্টার্ক। শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল বলে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন চারিথ আসালঙ্কা।
এই সকল লংকান ব্যাটদের মধ্যে চারিথ আসালঙ্কা ছাড়া কেউই দুই অংকের ঘর পার করতে পারেননি। আসালঙ্কা করেন ৩৯ বলে ২৫ রান। তাতেই মাত্র ৪৩.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০৯ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। ফলে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ২১০ রান।
অজিদের হয়ে চার উইকেট নেন অ্যাডাম জাম্পা। এতে তিনি খরচ করেন ৪৭ রান। দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। একটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।