দলীয় ৩৪.৪ ওভারে মিচেল স্টার্কের বলে সিঙ্গেল নিতে গিয়ে প্যাট কামিন্স থ্রোতে রান ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান দুনিথ ওয়েল্লালাগে। এরপর মাঠে নামেন চামিকা করুনারত্নে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। পিচে চারিথ আসালঙ্কা (৮) ও চামিকা করুনারত্নে (০) অপরাজিত আছেন।
আজ লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক কুশল মেন্ডিস। এরপর শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধন করেন কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। দুইজনেই অজি বোলারদের দেখে-শুনে খেলতে থাকেন। এরই মধ্যে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় শতরান পার করে শ্রীলংকা। সেই সঙ্গে পেরেরা ও পাথুম মিলে গড়েন শতরানের জুটি। তাতে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে শ্রীলংকা।
.png)
দলীয় শতরান পার করার পথে ব্যক্তিগত ১৬তম অর্ধশত রানের দেখা পান পিচে থিতু হওয়া কুশল মেন্ডিস। দলীয় ১৮.৩ ওভারের মার্কাস স্টয়নিসের বলে চার মেরে ফিফটি পূরণ করেন কুশল। ফিফটির হওয়ার পথে তিনি খরচ করেন ৫৭ বল।
কুশলের অর্ধশতক হওয়ার ওপেনিংয়ে নামা পাথুম নিশাঙ্কাও কম যাননি। মেন্ডিসের পর তিনিও ক্যারিয়ারের ১১তম ফিফটি পূর্ণ করেন। ফিফটির আক্রমনাত্মক ব্যাটিং করতে থাকেন নিশাঙ্কা। তাতে ব্যক্তিগত ইনিংস বড় করতে পারেননি লংকান এই ব্যাটার।
দলীয় ২১.৪ ওভারে প্যাট কামিন্সের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন নিশাঙ্কা। যাওয়ার আগে তিনি খেলেন ৬৭ বলে ৬১ রানের ইনিংস। এরপর মাঠে নামে কুশল মেন্ডিস।
নিশাঙ্কার বিদায়ের পর ব্যক্তিগত ইনিংস বাড়ানোর চেষ্টা করে পিচে থিতু হওয়া কুশল পেরেরা। কিন্তু ব্যক্তিগত ইনিংস বাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সেটি হয়নি। দলীয় ২৬.২ ওভারে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন কুশল। এ সময় তিনি করেন ৮২ বলে ৭৮ রান।
দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলংকা। পরের দলীয় ১৮ রান যোগ করতে তিন উইকেট হারায় লংকানরা। এরই মধ্যে অ্যাডাম জাম্পা বলে এলবিডব্লিউ হয়েছেন সাদিরা সামারাবিক্রমা, মিচেল স্টার্কের বলে বোল্ডের শিকার ধনঞ্জয় ডি সিলভা এবং রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান দুনিথ ওয়েল্লালাগে। তাতেই অল আউটের শষ্কায় পড়ে লংকানরা।