ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

রিজওয়ানের সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:২২, ১০ অক্টোবর ২০২৩
রিজওয়ানের সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান 
ছবি: সংগৃহীত

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের অষ্টম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে পাকিস্তান দল। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে লংকান বাহিনী। ফলে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩৪৫ রান। এই টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর দেখে-শুনে খেলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন মোহাম্মদ রিজওয়ান। মাথিশা পাথিরানার বলে সিঙ্গেল নিয়ে শতক রান করেন পাকিস্তান এই ব্যাটার। তার সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে তিন উইকেট হারিয়ে ২৮১  রান সংগ্রহ করেছে পাকিস্তান। পিচে আছেন  মোহম্মদ রিজওয়ান (১০২) ও সৌদ শাকিল (২০) রানে অপরাজিত আছেন। 

এর আগে লংকানদের দেয়া ৩৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়েছেন ইমাম উল হক। এ সময় তিনি করেন ১২ বলে ১২ রান। পাকিস্তানের দলীয় ৩.৩ ওভারে দিলশান মধুশানাকার বলে কুশল পেরেরা হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন পাকিস্তানি এই ব্যাটার। 

Advertisement

উইকেট পড়ে যাওয়া চাপে পড়ে পাকিস্তান। মাঠে নেমে অধিনায়ক বাবর আজমও নিজের ব্যক্তিগত ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৭.২ ওভারে দিলশান মধুশানাকার বলে সাদিরা সামারাবিক্রমা হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন পাকিস্তানের অধিনায়ক।

এরপর দেখে-শুনে খেলে ক্যারিয়ারের প্রথম সিঙ্গল ফিঙ্গারে স্পর্শ করলেন আবদুল্লাহ শফিক। মাথিশা পাথিরানার বলে বাউন্ডারি মেরে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম মিডেন সেঞ্চুরি করেন পাকিস্তানি এ ব্যাটার। তখন অন্য প্রান্ত দাড়িয়ে ছিলেন রিজওয়ান। এই দুই ব্যাটারের ১৫৬ বলে ১৭৬ রানে জুটিতে বিপদ কাটিয়ে এগিয়ে চলে পাকিস্তান। 

দলীয় ৩৩.১ ওভারে তাদের জুটি ভাঙ্গেন মাথিশা পাথিরানা। তার বলে দুশান হিমান্তার হাতে ক্যাচ তুলে আউট হয়েছেন শফিক। যাওয়ার আগে তিনি খেলেছেন ১০৩ বলে ১১৩ রানের ইনিংস। মাঠে নামেন সৌদ শাকিল।   

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে দুই দলই একটি করে পরিবর্তন এনেছে। কাসুন রাজিথা,পরিবর্তে রহস্যময় স্পিনার মহেশ থিকসানা একাদশে নিয়েছে শ্রীলংকা। আর অফফর্মে থাকা ফখর জামানের পরিবর্তে পাকিস্তান দলে এসেছেন আব্দুল্লাহ শফিক।

টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১.৪ ওভারে রানের খাতা খোলার আগে ফিরেন লংকান ব্যাটার কুশল পেরেরা। হাসান আলির বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে সাঝঘরে ফিরেন তিনি। এরপর মাঠে নামেন কুশল মেন্ডিস। দেখে শুনে খেলে চাপ কাটিয়ে ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন কুশল মেন্ডিস।সেঞ্চুরি করার কিছুক্ষণ পরে আউট হয়েছেন তিনি। যাওয়া আগে ৭৭ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কুশল।

এরপর মাঠে নামেন চারিথ আসালঙ্কা। তিনিও বেশি রান করতে পারেননি। ব্যক্তিগত ১ রানে আউট হয়েছেন আসালঙ্কা। দলীয় ৩০.১ ওভারে আউট হয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। অধিনায়ক দাসুন শানাকা শেষ দিকে ১২ রানের বেশি করতে পারেননি। শাহিন শাহ আফ্রিদির বলে বাবরে হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথে হাটা দেন।

এদিকে উইকেটে যাওয়া-আসা করলেও অন্যপ্রান্ত টিকে ছিলেন সাদিরা সামারাবিক্রমা। দেখে শুনে খেলে ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চরি তুলেন নেন তিনি। হাসান আলির শেষ বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারে প্রথমবার ডাবল ফিগারে প্রবেশ করলেন লংকান এই ব্যাটার। 

সেঞ্চুরির করার পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি সাদিরা। দলীয় ৪৭ ওভারে হাসান আলির শেষ বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে সাঝঘরে ফিরেন তিনি। এ সময় তিনি করেন ৮৯ বলে ১০৮ রান। শেষ দিকে লংকান ব্যাটারদের মধ্যে কেউ আর দাঁড়াতে পারেননি। ফলে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে লংকান বাহিনী। ফলে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩৪৫ রান।

পাকিস্তানের হয়ে এদিনে ৪ উইকেট নেন হাসান আলি। এতে তিনি খরচ করেন ৭১ রান। জোড়া উইকেট নেন হারিস রউফ। বাকি একটি করে উইকেট নেন শাহিন  শাহ আফ্রিদি ও শাদাব খান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!