এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৫.৩ ওভারে বিনা উইকেটে ১০০ রান।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।
.png)
শুরু থেকেই দেখে খেলতে থাকেন বেয়ারস্টো ও মালান। ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ান দুই ওপেনার। বিশেষ করে বাজে ডেলিভারিগুলোর সবই কাজে লাগান তারা। সেই ধারাবাহিকতায় ইনিংসের ১৪তম ওভারে ফিফটির দেখা পান মালান।
সাকিবের করা ওভারটির তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে ৩৯ বলে মাইলফলকে পৌঁছান এ ব্যাটার। তার সঙ্গী বেয়ারস্টোও আছেন ফিফটির পথে।