সাকিব আর তামিমের পর এবার ক্যামেরার সামনে হাজির হয়েছেন মাশরাফী। দেশের ক্রিকেটে বিগত কয়েক দিনের বিভিন্ন গুঞ্জন আর ঘটনা নিয়ে সবাই যখন আলোচনায় মত্ত, তখনই টাইগারদের সাবেক অধিনায়ক জানালেন তার নিজস্ব মতামত।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করা ভিডিওতে মাশরাফী বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের ১৭ কোটি মানুষ যারা ক্রিকেট খেলা দেখে, বিশ্বকাপ আসলে সবাই দেখবে, সবাই চায় সাকিব তামিম দুজনই বিশ্বকাপে থাকুক, দুজনই খেলুক। দুজনই আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে আসছে। আমার কাছে মনে হয় দুজনই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’
.png)
তামিমের জন্য আক্ষেপ থাকলেও সাকিবের হাতে বড় ট্রফির স্বপ্ন মাশরাফীর বলেন, ‘দুর্ভাগ্যজনক যে তামিম নাই, তামিমকে এখন আর আমাদের পাওয়া সম্ভব না। তবে সাকিব এখনো আছে। সাকিবের অনেক রোল আছে। আমি এখনো আশা করছি সাকিবের মতো খেলোয়াড়ের হাতে একটা বড় ট্রফি আসবে এটা আমরা স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস সবকিছুকে পেছনে ফেলে সাকিব সামনে এগিয়ে যাবে। এটা আমি না বললেও সে তাই করত।’