ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের ব্যাটিং নিয়ে সাকিবের প্রশ্নে যা বললেন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩
তামিমের ব্যাটিং নিয়ে সাকিবের প্রশ্নে যা বললেন মাশরাফী
ফাইল ফটো

ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে টালমাটাল সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর এবার ভিডিও বার্তা নিয়ে এলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন মাশরাফী। যেখানে শুরুতেই তামিম ইস্যুতে কথা বলেছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এ ক্রিকেটার।

তামিমের ব্যাটিং পজিশন নিয়ে সাকিবের প্রশ্নের উত্তরে মাশরাফী বলেন, ‘সাকিব বলেছে দলের প্রয়োজনে যে কাউকে যে কোনো জায়গায় ব্যাটিং করতে হবে। আমার কাছে মনে হয় এটা অবশ্যই যুক্তিযুক্ত। শুধু তামিম না যে কারো ক্ষেত্রেই একটা কথা বলব, যে ওপেনাররা সাধারণত স্পেশালিস্ট জায়গা নিয়ে ব্যাট করে। পুরো বিশ্বেই আমরা দেখে আসছি। কারণ দু’পাশে দুটি নতুন বল থাকে সেগুলো হ্যান্ডেল করা, পিচের কন্ডিশন কেমন সবকিছু বুঝা। এ জন্যই ওপেনাররা স্পেশালিস্ট।’ 

Advertisement

মাশরাফী আরো বলেন, ‘আরকেটি প্রশ্ন হলো রোহিত শর্মা, তার কথাও সাকিব বলেছে। রোহিত কিন্তু তার ক্যারিয়ার শুরু করেছে মিডল অর্ডার থেকে। তার চাইল্ডহুড থেকে যা কিছু সে করেছে মিডল অর্ডারেই অভ্যস্ত ছিল। ধোনি ২০১১ বিশ্বকাপের পর তাকে ওপেনিংয়ে সুযোগ দেন। সে আইপিএলে দলের প্রয়োজনে দুইয়ে, তিনে বা চারে ব্যাটিং করে। তাই সে কিন্তু ভেরিমাচ ইউজ টু, যেটা তামিম না। সাদা বলে সে (তামিম) কখনো এক, দুইয়ের নিচে ব্যাটিং করেনি।’

বক্তব্যের শুরুতে মাশরাফী তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেন, ‘আমার কাছে কোনোদিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কম্পোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!