বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেছেন মাশরাফী। যেখানে শুরুতেই তামিমের প্রসঙ্গ টানেন তিনি।
টাইগারদের সাবেক সফল অধিনায়ক বলেন, ‘আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কম্পোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখছি।’
.png)
ম্যাশ আরো বলেন, ‘সে জায়গা থেকে তামিমের অধিনায়কত্ব আসলে ছাড়া প্রয়োজন ছিল কি না, ইনজুরির সঙ্গে মিলিয়ে সেটা তামিমই ভালো বলতে পারবে। বোর্ডের কেউ না কেউ তামিমের সঙ্গে কথা বলেছে। যেখানে সে উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে যাওয়ার পর সে আর দলে থাকতে চায়নি।’
তামিমের আরেকটু অপেক্ষা করা ছিল বলে জানিয়ে তিনি বলেন, ‘বোর্ড ক্লিয়ার করেছে যে, তামিম অধিনায়ক থাকলে বোর্ডের কোনো সমস্যা নাই। এখন পয়েন্ট ছিল তামিমের ইনজুরি। সেজন্য তামিমকে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল।’