ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমকে সাকিবই ফোন দিতে পারতো: মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৩
তামিমকে সাকিবই ফোন দিতে পারতো: মাশরাফী
ফাইল ফটো

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগমুহূর্তে টালমাটাল সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। স্কোয়াড ঘোষণা থেকে সাকিব-তামিমের পাল্টাপাল্টি বক্তব্য সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। আর এবার ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সাকিব আর তামিমের পর এবার ক্যামেরার সামনে হাজির হয়েছেন মাশরাফী। দেশের ক্রিকেটে বিগত কয়েক দিনের বিভিন্ন গুঞ্জন আর ঘটনা নিয়ে সবাই যখন আলোচনায় মত্ত, তখনই টাইগারদের সাবেক অধিনায়ক জানালেন তার নিজস্ব মতামত।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করা ভিডিওতে মাশরাফী বলেন, ‘সাকিব আরো একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্ব নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করবো।’

Advertisement

টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, ‘পাঁচ ম্যাচের তত্ত্বটা যে বা যারা মিডিয়ায় ছড়িয়েছে তাদের খুঁজে বের করা উচিত। এ বিষয়টার জন্য তামিম, সাকিব কিংবা নান্নু ভাই কারোই দায় নেই। আমার মনে হয় না এ বিষয়টা তামিম বা সাকিব কেউ জানতো বা জানার কথা।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!