সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচটা বেশ রোমাঞ্চকর ছিল। যেখানে শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছে তার নিয়ন্ত্রিত বোলিং।
আজ মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ নিক পোথাস বলেন, ‘মুস্তাফিজকে যদি রাত তিনটায় ঘুম ভাঙিয়ে বলেন, ডেথ ওভারে বল করতে। তবুও সে ভালো বল করবে।’
.png)
আজকের ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজ। কিউইদের টপ অর্ডার একাই ভেঙে দিয়েছেন এই বাঁহাতি পেসার। ৭ ওভার বোলিং করে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি।