ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

বাংলাদেশের কাছে ভারতের হার ‘বিব্রতকর’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশের কাছে ভারতের হার ‘বিব্রতকর’
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ভারত। এমন জয়ে পাকিস্তানকে হটিয়ে পয়েন্ট টেবিলে তিনে থেকে টুর্নামেন্ট শেষ করেছে টাইগাররা। তবে নিয়ম রক্ষার ম্যাচে ভারতের হারকে ‘বিব্রতকর’ বলছে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ২৫৯ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মারা। এতে ৬ রানে জয় পায় লাল-সবুজের জার্সিধারীরা।

টাইগারদের জয়ের রাতে ভারতের এই হারকে বিব্রতকর বলেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

Advertisement

শোয়েব আখতার। ছবি- সংগৃহীত

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ভারত ম্যাচ হেরেছে। এটা বিব্রতকর পরাজয়। বাংলাদেশ এখানে খেলতে এসেছে। পাকিস্তান হেরে যাওয়ায় অনেকে সমালোচনা করছিলেন। শ্রীলংকা কোনো গড়পড়তা দল নয়, ভালো দল। বাংলাদেশও তাই। তারা (বাংলাদেশ, শ্রীলংকা) আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। অবশেষে ভারত হারায় আমিসহ পাকিস্তানি ভক্তরা কিছুটা স্বস্তি পেয়েছে।’

ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলে এটা হচ্ছে ১৬তম এশিয়া কাপ। এর আগে ১৫ এশিয়া কাপে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ছয়বার শিরোপা জিতে এই তালিকায় দ্বিতীয় শ্রীলংকা। অন্যদিকে দু’বার জিতেছে পাকিস্তান। 

এদিকে তিনবার ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। প্রতিবারই টাইগাররা হয়েছে রানার্সআপ। সবশেষ গত বছরের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলংকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!