মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। এ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ১০ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন রোহিত শর্মা। এ কীর্তি গড়তে ২৪৮ ম্যাচ খেলেছেন তিনি। অবশ্য একই কীর্তি গড়তে সবচেয়ে কম ২০৫ ম্যাচ খেলেন তারই স্বদেশি বিরাট কোহলি।
শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে রোহিতের সংগ্রহে ছিল ৯ হাজার ৯৭৮ রান। এদিন মাঠে নেমেই কাসুন রাজিথাকে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন তিনি। এরপর ম্যাচের সপ্তম ওভারের পঞ্চম বলে রাজিথাকে ছক্কা হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করেন এ ডানহাতি ব্যাটার।
.png)
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ২০৫ ম্যাচ খেলে ১০ হাজার রানের ক্লাবে শীর্ষে আছেন কোহলি। এরপর ২৪৮ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার (২৫৯), সৌরভ গাঙ্গুলী (২৬৩) ও রিকি পন্টিং (২৬৬)।
এর আগে ওয়ানডেতে ২৪৭ ম্যাচ খেলেন রোহিত। যেখানে ৯০.১৯ স্ট্রাইক রেটে ও ৪৮.৯১ গড়ে ৯ হাজার ৯৭৮ রান করেন তিনি। এরমধ্যে ৩০ বার তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি। আর ৫১টি অর্ধ শতক রয়েছে তার ঝুলিতে।