ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

লংকানদের বিপক্ষে ভারতের দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ১২ সেপ্টেম্বর ২০২৩
লংকানদের বিপক্ষে ভারতের দারুণ শুরু
রোহিত শর্মা

চলমান এশিয়া কাপের দশম ম্যাচে মাঠে নেমেছে ভারত ও শ্রীলংকা। যেখানে লংকানদের বিপক্ষে ব্যাট হাতে দারুণ সূচনা পেয়েছে টিম ইন্ডিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ২৫ রান।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নেমেছেন শুভমান গিল।

Advertisement

শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি রানের চাকা সচল রাখছেন রোহিত ও গিল। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ৫ ওভারে ভালোই কেটেছে ভারতের। রোহিত ও গিল দুজনেই ১২ রানে অপরাজিত আছেন।

এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে ভারত। পেসার শার্দুল ঠাকুরের পরিবর্তে সুযোগ পেয়েছে আক্সার প্যাটেল। এদিকে ভারত বধের মিশনে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে লংকানরা। 

আজকের ম্যাচ জিতলে টানা ১৪ ওয়ানডেতে জয়ের রেকর্ড গড়বে লংকানরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!