ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ১২ সেপ্টেম্বর ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে ভারত
ছবি- সংগৃহীত

একদিন আগেই এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। সুপার ফোরের ম্যাচে বাবরদের ২২৮ রানের পরাজয় উপহার দিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

সেই সুখস্মৃতির রেশ কাটতে না কাটতেই এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলংকা। সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে এ দুই দল। ম্যাচটি মাঠে গড়াবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

তার আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে ভারত। পেসার শার্দুল ঠাকুরের পরিবর্তে সুযোগ পেয়েছে অক্ষর প্যাটেল।

Advertisement

এদিকে ভারত বধের মিশনে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামবে শ্রীলংকা। আজকের ম্যাচ জিতলে টানা ১৪ ওয়ানডেতে জয়ের রেকর্ড গড়বে লংকানরা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!