এর আগে সুপার ফোরে নিজের প্রথম ম্যাচ জিতেছিল দাসুন শনাকার দল। সেখানে তারা বাংলাদেশকে হারিয়েছিল। আজকের ম্যাচ জিতে পারলে ফাইনালে লড়াইয়ে এগিয়ে থাকবে চলমান এশিয়ার সহ-আয়োজক দেশটি।
ওয়ানডে ফরম্যাটে দুই দলের পরিসংখ্যানে বলছে, এখন পর্যন্ত দুদল মোট ১৬৫টি ম্যাচ খেলেছে। যেখানে ভারতের ৯৬টি জয়ের বিপরীতে শ্রীলংকার জয় ৫৭টি ম্যাচে। এছাড়া তাদের ১১টি ম্যাচে আসেনি কোনো ফল আসেনি। একটি ম্যাচ টাই হয়েছে।
.png)
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য এগিয়ে আছে লংকানরা। ঘরের মাটিতে তারা ভারতকে ২৮ ম্যাচে হারিয়েছে। যেখানে ভারতের জয় ১২টিতে। সর্বশেষ ২০২২ এশিয়া কাপ আসরে সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলংকা। এরপর সে আসরে শিরোপা জিতেছিল তারা।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা।
শ্রীলংকা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।