ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

এক পরিবর্তন নিয়ে নেমেছে ভারত, অপরিবর্তিত শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ১২ সেপ্টেম্বর ২০২৩
এক পরিবর্তন নিয়ে নেমেছে ভারত, অপরিবর্তিত শ্রীলংকা
ছবি: সংগৃহীত

মাত্র একদিন আগেই এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সুপার ফোরের ম্যাচে বাবরদের ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

এমন সুখস্মৃতির রেশ কাটতে না কাটতেই সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত। যেখানে দলটির প্রতিপক্ষ টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলংকা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

মূল লড়াই শুরুর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে ভারত। পেসার শার্দুল ঠাকুরের পরিবর্তে সুযোগ পেয়েছে আক্সার প্যাটেল। এদিকে ভারত বধের মিশনে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে লংকানরা। 

Advertisement

আজকের ম্যাচ জিতলে টানা ১৪ ওয়ানডেতে জয়ের রেকর্ড গড়বে লংকানরা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!