ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

লজ্জাজনক হারের পর যা বললেন শোয়েব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৩
লজ্জাজনক হারের পর যা বললেন শোয়েব
ছবি- সংগৃহীত

চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি দেখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল ভারত ও পাকিস্তান। অবশ্য গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল। কিন্তু সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানকে পাত্তাই দেয়নি রোহিত-কোহলিরা।

রিজার্ভ ডে’তে গড়ানো সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। বাবরদের এমন হারকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

সোমবার রাতে নিজেরে ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘পাকিস্তান বেশ অপমানজনকভাবে হেরেছে। বাবররা মাত্র ১২৮ রানে থেমে গেছে। এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার। এত ভালো ব্যাটিং উইকেটে পাকিস্তান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কেন নিল? আর এত ভালো দল ভারতকে ম্যাচে ফেরার সুযোগ কেন দিল? এই সিদ্ধান্ত আমার কাছে একটু অদ্ভুতই ঠেকেছে। এর ফলও এখন আপনারা দেখতে পাচ্ছেন।’

Advertisement

তবে এক ম্যাচে ভরাডুবির কারণে পাকিস্তান খারাপ দল হয়ে যায়নি বলেও মনে করেন শোয়েব। তিনি বলেন, ‘এক ম্যাচ দিয়েই পাকিস্তানকে বাতিল করা যাবে না। যেমন এক ম্যাচ দিয়ে ভারতকেও বাতিল করার সুযোগ নেই। ভারতকে অনেক অনেক শুভেচ্ছা। এই জয় তাদের খুব ভালোভাবেই প্রাপ্য ছিল। তারা দুর্দান্ত খেলেছে।’

পাকিস্তান ইনিংসের শুরুতে বৃষ্টির বাধায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। সে সময় এক টুইটে শোয়েব লিখেছিলেন, ‘বারসোরে মেঘা মেঘা’। হিন্দি এক গান থেকে নেওয়া এই কথা দিয়ে মূলত বৃষ্টিকে আহ্বান জানানো হয়। 

বৃষ্টি চেয়ে প্রার্থনা করার কথা স্বীকার করে শোয়েব বলেন, ‘বৃষ্টির জন্য প্রার্থনা করছিলাম। ভাবছিলাম যে বৃষ্টি হয়ে যাক। জীবনটা বাঁচুক। তবে এভাবে আসলে হয় না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!