ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৬

জাতীয় দলে স্কাইলার্কের দুই ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৫, ৩১ আগস্ট ২০২৩
জাতীয় দলে স্কাইলার্কের দুই ফুটবলার
ছবি: সংগৃহীত

আগামী মাসে শুরু হবে বয়স ভিত্তিক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। আসরটি খেলতে এরেই মধ্যে ভুটানে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে সূচি পরির্বতনের সংবাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলে সেটি একদিন পিছিয়ে শুরু হবে ২ সেপ্টেম্বর।

এ আসরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাইফুর রহমান মণিকে কোচ করেছে বাফুফে।দলের বাকি ফুটবলাররা বাফুফের এলিট একাডেমির হলেও দুজন ফুটবলার সুযোগ পেয়েছেন সদ্য সমাপ্ত ঢাকা মহানগরী তৃতীয় বিভাগের দল স্কাইলার্ক ফুটবল ক্লাব থেকে। 

লিগের নবাগত দল স্কাইলার্ক ফুটবল ক্লাবের ফরোয়ার্ড আবু সাঈদ ও ডিফেন্ডার ইসমাইল হোসেন প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের কিশোরদের। লিগে দূর্দান্ত পারফর্ম করা সাঈদ নিজ ক্লাবের পক্ষে ৭ গোল করেছেন। অন্যদিকে ডিফেন্স দূর্গ আগলে রেখেছিলেন ইসমাইল, তারও রয়েছে একটি গোল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!