ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৩, ২৯ আগস্ট ২০২৩
দলের সঙ্গে যোগ দিলেন সাকিব 
ছবি: সংগৃহীত

দেরিতে দলে ডাক পেয়েছেন তাই টিকিট পাননি। ফলে সবার সঙ্গে এক যোগে শ্রীলংকায় যেতে পারেননি বাংলাদেশি ক্রিকেটার তানজিম হাসান সাকিব। সোমবার দুপুরের একটি ফ্লাইটে তিনি উড়াল দেন। সন্ধ্যায় ক্যান্ডিতে গিয়ে দলের সঙ্গেও যোগ দেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন এবাদত হোসেন। সেই চোট আর সারেনি তার। সমস্যার সমাধান করতে ইংল্যান্ডেও নিয়ে যাওয়া হয়েছে তাকে। আর তারই বদলি হিসেবে ডাকা হয় সাকিবকে। জুনিয়র সাকিবের এটাই জাতীয় দলে প্রথম ডাক পাওয়া।

তবে সেই প্রথমেও বাঁধল বিপত্তি। টিকিট না পাওয়ায় মূল দলের সঙ্গে শ্রীলংকায় যেতে পারেননি। তাকে ছাড়াই বাংলাদেশ ছেড়েছে টিম টাইগার্স। এক দিন পর দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!