সকাল ১০টার দিকে গৌরনদী পাইলট হাই স্কুলে পা রাখার পর সাকিব জানিয়েছেন নিজের অনুভূতির কথা। তিনি বলেন, ‘এসে খুবই ভালো লাগছে। মানুষের সঙ্গে এতো কাছাকছি যাওয়ার সুযোগ খুব একটা হয় না। এখানে এসে একটি মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমার ভালো লাগছে। বরিশালে খুব একটা আসা হয় না। যেহেতু আন্তর্জাতিক কোনো ম্যাচ হয় না এখানে, ঘরোয়া ম্যাচও খেলা হয় না স্বাভাবিকভাবেই আসাটা খুব কম থাকে। আসতে পেরে খুবই ভালো লেগেছে।’
সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে সাকিব জানিয়েছেন এই দুই টুর্নামেন্টকে ঘিরেই তিনি স্বপ্ন বুনছেন। তার ভাষ্য, ‘শুধু বরিশালবাসী না পুরো বাংলাদেশের সবাই আমাদের অনেক সাপোর্ট করে। আশা করি বরিশালবাসীও সাপোর্ট করবে। সামনে যে বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে ওইখানেও তারা সাপোর্ট করবে আশা করি। আপাতত স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ বাকিটা পরে দেখা যাবে।’
.png)