বিসিবি থেকে বলা হয়েছিল, শারীরিকভাবে সুস্থ হলে সোমবার শ্রীলংকায় দলের সঙ্গে যোগ দেবেন লিটন। কিন্তু সুস্থ না হওয়ায় আজও শ্রীলংকা যেতে পারেননি এ উইকেটরক্ষক-ব্যাটার।
আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। পরের দিনই অর্থাৎ ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে হিসেবে দুদিন পরেই এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগাররা।
.png)
লিটন যদি মঙ্গলবার শ্রীলংকাতে যান, তাহলে একদিনের ব্যবধানে মাঠে নাম কঠিন হবে। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা কম। সে যদি কাল যায়, তাহলে থাকে একদিন। এ অবস্থায় মাঠে নামা তার জন্য কঠিনই।’
এদিকে লিটনের ‘বিকল্প’ ছিলেন সাইফ হাসান। তিনি নাকি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এশিয়া কাপে আপাতত বাড়তি কোনো ক্রিকেটার পাঠাবে না বিসিবি।
এর আগে হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। ভিসা জটিলতায় গতকাল টিম বহরে ছিলেন না তিনিও। তবে সোমবার শ্রীলংকায় উড়ে গেছেন এ উঠতি পেসার। অন্যদিকে হাঁটুর উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে গেছেন এবাদত।