ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গ্রানাডা থেকে অ্যাথলেটিকোতে ওমোরোডিওন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ২৩ আগস্ট ২০২৩
গ্রানাডা থেকে অ্যাথলেটিকোতে ওমোরোডিওন
সামু ওমোরোডিওন

গ্রানাডা থেকে ১৯ বছর বয়সী স্ট্রাইকার সামু ওমোরোডিওনকে দলে নেবার বিষয়টি নিশ্চিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ অনুর্ধ্ব ১৯ দলের আন্তর্জাতিক এই খেলোয়াড় পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকোতে যোগ দিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এই স্ট্রাইকারের সঙ্গে ৬ মিলিয়ন ইউরোতে অ্যাথলেটিকোর চুক্তি হয়েছে। নাইজেরিয়ান বংশোদ্ভূত ওমোরোডিওন গত ১৪ আগস্ট অ্যাথলেটিকোর বিপক্ষে গ্রানাডার হয়ে লা লিগায় অভিষিক্ত হন।

৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে গ্রানাডার হয়ে একমাত্র গোলটি করেছেন তিনি। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এবারের মৌসুমে অ্যাথলেটিকো হয়তোবা তাকে ধারে অন্যত্র ছেড়ে দিতে পারে।

Advertisement

অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘আমরা ছেলেটির খেলা দেখেছি, প্রীতি ম্যাচেও তাকে খেলতে দেখেছি। তার মধ্যে অন্যধরনের এক প্রতিভা আছে, সম্ভাবনা আছে।’

ক্লাবের ওয়েবসাইটে অ্যাথলেটিকো বলেছেন, ‘ওমোরোডিওন বেশ দ্রুত গতির একজন খেলোয়াড়। আমাদের দলে সে বাড়তি উদ্দীপনা নিয়ে এসেছে।’

 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!