ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রহস্যময় ৬৭, ৭৮; নতুন ঘোষণার ইঙ্গিত সাকিবের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০, ২৩ আগস্ট ২০২৩
রহস্যময় ৬৭, ৭৮; নতুন ঘোষণার ইঙ্গিত সাকিবের
সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সবাই চেনে ৭৫ নাম্বার বা সংখ্যার মধ্য দিয়ে। ক্যারিয়ারের শুরু থেকেই তার জার্সির পেছনে ছিল এই নাম্বার। কালক্রমে যা হয়ে গেছে তার ট্রেডমার্ক নাম্বার।

তবে সম্প্রতি একটি শ্যুটিং স্পটে সাকিবকে ৬৭, ৭৫ এবং ৭৮ - এই তিনটি আলাদা নাম্বারের জার্সি পরতে দেখা গেছে। সাধারণত ক্রিকেটপ্রেমীদের কাছে তার ৭৫ নাম্বার জার্সিটি পরিচিত থাকলেও ৬৭ এবং ৭৮ এ সংখ্যা দুটি ভক্তমহল ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে।

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন সাকিব। ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত এই তারকা ক্রিকেটার সম্প্রতি হওয়া সেই শ্যুটে বেশ আনন্দের সঙ্গে তার এই তিনটি ভিন্ন জার্সি নাম্বার সবাইকে দেখাচ্ছিলেন। 

Advertisement

এ সময় তাকে বিভিন্ন নাম্বারের এই জার্সির রহস্য নিয়ে জিজ্ঞেস করা হয়। জবাবে এ বিষয়ে একেবারেই চুপ থাকেন সাকিব। তবে ভক্তদেরকে শিগগিরই এই গোপন তথ্যটি জানাবেন বলে আশ্বাস দেন তিনি।

আসন্ন ঘোষণার ইঙ্গিত দিয়ে সাকিব বলেন, ভক্তদের জন্য আমার কাছে একটি চমক রয়েছে। আমি জানি যে সবাই ৬৭ এবং ৭৮ নাম্বার জার্সি নিয়ে অনেকেই কৌতূহলী। আমি শিগগিরই এর পেছনের গল্পটা সবাইকে জানাতে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!