এলপিএল শেষ করেই দুবাই যান সাকিব। ছিলেন স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে। এরপর সেখান থেকে সোমবার দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর আজ মঙ্গলবার গেছেন বরিশালে।
অবশ্য ক্রিকেটীয় কোন কাজে বরিশাল যাননি সাকিব। তিনি সেখানে গেছেন সমাজ সচেতনতার অংশ হিসেবে। বরিশালের আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান কর্মসূচীতে অংশ নিচ্ছেন এ ক্রিকেটার।
.png)
গৌরনদী পাইলট হাই স্কুলে সকাল ১০টা নাগাদ হেলিকপ্টারে পৌঁছেছেন সাকিব। এসময় স্থানীয় ভক্তরা করতালির আর স্লোগান মুখরিত করেছেন পুরো এলাকা। জানা গিয়েছে, বেলা বারোটা নাগাদ আবারো ঢাকায় ফিরে আসবেন টাইগার অধিনায়ক।