ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নেইমারকে যেভাবে বিদায় দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ১৮ আগস্ট ২০২৩
নেইমারকে যেভাবে বিদায় দিল পিএসজি
ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার পাড়ি জমিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। সৌদিতে নতুন যাত্রা শুরুর আগে নেইমার বিদায় নিয়েছেন ফরাসি ক্লাব পিএসজি থেকে। এমবাপ্পেসহ ক্লাবটির প্রায় সব ফুটবলাররা উপস্থিত থেকে নেইমারকে বিদায় জানান। 

পিএসজি ছাড়ার আগে নেইমার তার সব সতীর্থের পাশাপাশি ক্লাবটির নতুন কোচ লুইস এনরিকের থেকেও  বিদায় নেন। পিএসজির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আলিঙ্গন করে নেইমারকে বিদায় দিচ্ছেন এমবাপ্পে। ফরাসি এই তারকা ফুটবলারকে তখন হাসি মুখে দেখা যায়।

ভিডিওতে আরো দেখা যায়, অনুশীলন মাঠে সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়িয়ে নেইমারকে বিদায় জানাচ্ছে পিএসজির ফুটবলাররা। 

এদিকে, সৌদি ক্লাবে একাধিক সুবিধা পাবেন নেইমার। সৌদি আরবে থাকার জন্য নেইমারকে একটি ২৫ বেডরুমের বাড়ি দেওয়া হবে, যেখানে থাকবে ব্যক্তিগত সুইমিংপুল। তার রাজকীয় প্রসাদ সব সময় যেন ঝকঝকে-তকতকে থাকে সেজন্য থাকবে ৫ জন কর্মচারী।

ব্যক্তিগত জেট সুবিধাও দেবে আল হিলাল। ছুটির সময়ে তিনি যেখানে ভ্রমণ করবেন, যা খাবেন সেটার সব খরচ বহন করবে সৌদি ক্লাবটি। সৌদি আরবের মধ্যে চলাচলের জন্য পাবেন ৯টি বিলাসবহুল গাড়ি। তার মধ্যে উল্লেখযোগ্য- বেন্টলে কন্টিনেন্টাল জিটি, এস্টন মার্টিন ডিভিএস ও ল্যাম্বরঘিনি হুরাকেন।

এর আগে সৌদি লিগে যোগ দেওয়া প্রসঙ্গে নেইমার বলেছিলেন, ‘গ্রীষ্মকালীন দলবদল শেষে এই লিগ আরো বেশি প্রতিযোগিতামূলক হবে। আমি বিশ্বাস করি প্রতিযোগিতামূলক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আর এ কারণেই আমি আল হিলালে যুক্ত হয়েছি। এই লিগকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!