এদিকে দলবদল নিয়ে নেইমার এখনও কিছু না বললেও, আল হিলাল ও পিএসজি একই সিদ্ধান্তে সম্মত হয়েছে। ইউরোপীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী নেইমারের চুক্তির বিষয়টি অনেকটাই নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি।
নেইমারের সৌদিতে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই নানা আলোচনা শুরু হয়েছে। তারমধ্যে ট্রান্সফার ফি কত, বেতন কত এবং কী কী শর্তে তিনি আল হিলালে যাচ্ছেন সেসব জানতে অধীর আগ্রহে বসে আছেন এ ব্রাজিলিয়ান তারকা। তবে ক্লাব কর্তৃপক্ষের গোপনীতার জন্য নির্দিষ্ট করে এসব জানা সম্ভব হয় না।
.png)
এত কিছু গোপনীতার পরও খেলোয়াড়ের মাধ্যমে কিছু কিছু খবর প্রকাশ্যে চলেই আসে। সেই খবর অনুযায়ী, সৌদি ক্লাবটির সঙ্গে নেইমারের চুক্তি স্বাক্ষর করা শুধু সময়ের ব্যাপার মাত্র।
সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের দেওয়া বেতনের প্রস্তাবে নাকি রাজি হয়েছেন নেইমার। আর নেইমারের দেওয়া ব্যক্তিগত শর্তেও রাজি ক্লাবটি। ব্রাজিল তারকার জন্য পিএসজিকে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফি দেবে মধ্য প্রাচের দেশটির ক্লাবটি।
নেইমারের সৌদিতে যাওয়ার খবর অনেকটা নিশ্চিত হয়ে গেলেও নেইমারের বেতন নিয়ে নানা গুঞ্জন রটেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী দুই বছরের জন্য নেইমারকে ৩২ কোটি ইউরো দেবে আল হিলাল।
আল হিলালকে দেওয়া নেইমারের শর্তগুলো প্রকাশ করেছে সংবাদমাধ্যম ফুটমারকাতো। তারা জানাচ্ছে, সৌদিতে বান্ধবী ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে একই ছাদের নিচে বসবাস করতে পারবেন নেইমার। অবশ্য সৌদির নিয়ম অনুযায়ী, বিয়ে ব্যতীত কোনো যুগলের একসঙ্গে থাকার অনুমতি নেই।
নেইমারের আরেকটি শর্ত হলো- আল হিলালের প্রতিটি ম্যাচ জয়ের পর ৮০ হাজার ইউরো করে বোনাস পাবেন নেইমার। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবের প্রচারণাবিষয়ক প্রতিটি পোস্টের জন্য ৫ লাখ ইউরো পাবেন এ ব্রাজিল ফরোয়ার্ড।