ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে পিএসজি ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫, ১৫ আগস্ট ২০২৩
যে কারণে পিএসজি ছাড়লেন নেইমার
নেইমার। ছবি- সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও নেইমারের সম্পর্ক এখন সুতোই ঝুলছে। যেকোনো মুহূর্তে দু’পক্ষের আনুষ্ঠানিক দূরত্ব বাড়বে। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে পাড়ি দিলেই নেইমারের পিএসজি অধ্যায় শেষ হবে। 

নতুন মৌসুম শুরু হতে না হতেই পিএসজি ছাড়ছেন কেন নেইমার? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। মূলত কোচ এনরিকের কারণেই পিএসজি ছাড়তে যাচ্ছেন এ ব্রাজিলিয়ান তারকা।

পিএসজির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, গত তিন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে বিক্রি করতে মুখিয়ে ছিল প্যারিসের ক্লাবটি। অবশেষে সেই পথেই হাঁটলো তারা। এজন্য আল হিলালের কাছ থেকে ৮৬ দশমিক ৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড পাবে দ্য প্যারিসিয়ানরা। স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Advertisement

পিএসজির নতুন কোচ হয়েছেন লুইস এনরিকে। ইতোমধ্যে চাউর হয়েছে, নেইমারকে দলের মূল খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন না তিনি। মূলত এ কারণে ক্লাবটি ছাড়ছেন ৩১ বছর বয়সী সেলেসাও তারকা।

স্কাই স্পোর্টস নিউজের ‘কাভেহ সোলহেকোল’-এর মতে, সৌদি আরবে বার্ষিক ১২৯ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড আয় করবেন নেইমার। পিএসজির চেয়ে যা ৬ গুণ বেশি।

এর আগে ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২০০ মিলিয়নে পিএসজিতে আসেন নেইমার। সেসময় এটি ছিল ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!