ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদি ক্লাবের প্রস্তাবে রাজি নেইমার, দুই বছরের চুক্তি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ১৪ আগস্ট ২০২৩
সৌদি ক্লাবের প্রস্তাবে রাজি নেইমার, দুই বছরের চুক্তি!
ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে নিয়ে সরগরম ছিল ফুটবল বিশ্ব। এবার ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে পাড়ি দিলেন নেইমার জুনিয়র। দুই বছরের চুক্তিতে আল হিলালে থাকবেন তিনি।

ফ্রান্সের দৈনিক এল ইকুইপে পত্রিকাটি জানিয়েছে, বছরপ্রতি নেইমারের পারিশ্রমিক হবে ১৬০ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৯২৭ কোটি টাকা)। দুই বছরে অঙ্কটা দাঁড়াচ্ছে ৩১০ মিলিয়ন ইউরো।

এদিকে দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, `নেইমার নিজেও আল হিলালের এই প্রস্তাব ভেবে দেখছেন। মূলত বার্সেলোনা কোচ জাভির অনাগ্রহের কারণেই সৌদি ক্লাবের প্রতি মন গলছে তার। আর এসব বিবেচনায় এখন থেকেই নেইমারকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। এমনকি নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।’ 

Advertisement

সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা। বুধবার নিজেদের খেলোয়াড় হিসেবে তাকে পরিচয় করিয়ে দিতে পারে সৌদি প্রো লিগের দলটি।

জানা গেছে, নেইমারকে বিক্রির ব্যাপারে এরই মধ্যে আল হিলালের প্রস্তাব গ্রহণ করে নিয়েছে পিএসজি। সৌদি ক্লাবে যাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেতও দিয়েছেন নেইমার। সুতরাং, খুব শিগগির সৌদি প্রো লিগে নেইমারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!