ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার ১০ জন নিয়ে ম্যাচ খেলে চমক দিল মরিনিয়োর দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৯, ১৫ আগস্ট ২০২৩
এবার ১০ জন নিয়ে ম্যাচ খেলে চমক দিল মরিনিয়োর দল
ছবি: সংগৃহীত

জোসে মরিনিয়ো মানে ভিন্ন কিছু। কোচিং ক্যারিয়ার নানা সময়ে বিভিন্ন কারণে আলোচনায় থাকেন। রোমার এ কোচ আবারো এসেছেন আলোচনায়। ম্যাচে একজন ফুটবলার কম খেলিয়ে তার পরিবর্তে কোনো খেলোয়াড় না নামিয়ে আলোচনার জন্মদিলেন। যদিও ম্যাচটিতে রোমা আলবেনিয়ান ক্লাব পার্টিজানি তিরানাকে ২-১ গোলে হারিয়েছে রোমা।

মূলত ইচ্ছা করেই এমন কান্ড ঘটিয়েছেন বলে গণমাধ্যমেকে জানিয়েছেন ইতালিয়ান ক্লাব এএস রোমার কোচ। মূল মৌসুম শুরুর আগে এএস রোমা তাদের শেষ প্রীতি ম্যাচ নেমেছিল। ম্যাচের ফল অতটা গুরুত্বপূর্ণ না হওয়ায় এমন কান্ড ঘটিয়েছেন তিনি। 

Advertisement

৭৯ মিনিটে রোমার আলজেরিয়ান ফুটবলার হাউসেম আওয়ারকে তুলে নিলেও তার পরিবর্তে কাউকে মাঠে নামাননি মরিনিয়ো। তবে কাউকে নামানোর সুযোগ ছিল না পর্তুগিজ কোচের সামনে। কেননা এর আগেই নির্ধারিত ৮ ফুটবলারকে বদলি হিসেবে ব্যবহার করে ফেলেছেন মরিনিয়ো। 

ফলে আওয়ারকে তোলার পরে ম্যাচের বাকি সময় একজন কম ফুটবলার নিয়েই খেলতে বাধ্য হয় রোমা। তবে তার বদলি নামাতে পারবেন না জেনেও শিষ্যকে তুলে নেন রোমা কোচ। অস্বাভাবিকভাবে মরিনিয়োর খেলোয়াড় তুলে নেওয়ার এই ঘটনা নিয়ে এখনও বেশ আলোচনা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: এএস রোমা
লিংক সফলভাবে কপি হয়েছে!