ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ফিক্সিংয়ের অভিযোগে লংকান ক্রিকেটারের দেশত্যাগের নিষেধাজ্ঞা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ১৫ আগস্ট ২০২৩
ফিক্সিংয়ের অভিযোগে লংকান ক্রিকেটারের দেশত্যাগের নিষেধাজ্ঞা!
ছবি: সংগৃহীত

এবার লংকান সাবেক ক্রিকেটার সচিত্র সেনানায়েকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির একটি আদালত। মূলত তার নামে লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ছিল। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে লংকান পুলিশ।

গতকাল সোমবার সেই মামলায় সেনানায়েকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট। ২০২০ সালের লংকার প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ ফিক্সিং চেষ্টার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেখানে দুই ক্রিকেটারকে ফোনে দিয়ে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এমন অভিযোগ উঠেছিল। তখনই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। 

এরপর সেই মামলায় সেনানায়েক যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারেন, সেটা নিশ্চিত করতে শ্রীলংকার অভিবাসন কর্তৃপক্ষকে নির্দেশ দেয় দেশটির আদালত। তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আগামী তিন মাস বলবৎ থাকবে। 

শ্রীলংকার ক্রীড়া মন্ত্রণালয়ও সেনানায়েকের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। অপরাধ প্রমাণিত হলে লংকান   আইন অনুযায়ী সেনানায়েকের কঠোর শাস্তি হতে পারে। 

এর আগে শ্রীলংকার জার্সিতে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ২৪টি টি-২০ ম্যাচ খেলেছিলেন সচিত্র সেনানায়েক। নিয়েছেন ৭৮টি উইকেট। দেশের পাশাপাশি ভারতের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। এরপর  হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় জানান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!