ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যে কারণে সাকিবকে অভিনন্দন জানালেন লিটন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৭, ১১ আগস্ট ২০২৩
যে কারণে সাকিবকে অভিনন্দন জানালেন লিটন 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌঁড়ে যে কয়েকটা নাম এসেছিল সেখানে লিটনের দাশের নাম ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। পুনরায় ওয়ানডে অধিনায়ক হওয়া সাকিব হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন লিটন।  

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের অধিনায়ক থাকছেন সাকিব। গুলশানে নিজের বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ দুপুরে সেটা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

সাকিবকে অভিনন্দন জানিয়ে লিটন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আপনার নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতে আমরা সেরা ক্রিকেট খেলব আশা করি।’ 

২০০৯ সালের ২৬ জুলাই থেকে ২০১১ সালের ২১ আগস্ট পর্যন্ত টানা ৪৭ ওয়ানডেতে তার অধীনে খেলেছে বাংলাদেশ। এরপর মাশরাফীর অনুপস্থিতিতে ২০১৫ সালে দুটি ম্যাচ ও ২০১৭ সালে একটি ম্যাচে দলকে নেতৃত্ব দেন সাকিব।
 
সাকিবের নেতৃত্বে খেলা ৫০ ম্যাচের মধ্যে ২৩টিতে দলকে জয় পায় বাংলাদেশ। তার নেতৃত্বেই গড়ে ওঠে দলের নিয়মিত জয়ের অভ্যাস। এছাড়া তার নেতৃত্বে ২০১১ বিশ্বকাপে আনকোরা দল হয়েও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রায় উঠে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ দিকে ইংল্যান্ডের কামব্যাক এবং বাংলাদেশের বিপর্যয়ের কারণে সেটা অবশ্য সম্ভব হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!