ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনার নতুন টিনএজ সেনসেশন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১২, ১১ আগস্ট ২০২৩
বার্সেলোনার নতুন টিনএজ সেনসেশন
ছবি: সংগৃহীত

১৯৬৬ সাল থেকে নতুন মৌসুমকে স্বাগত জানানোর লক্ষ্যে হুয়ান গ্যাম্পার ট্রফির প্রচলন শুরু করে বার্সেলোনা। ক্লাব প্রতিষ্ঠাতার নামে বিশেষ এক ম্যাচ খেলে কাতালান ক্লাবটি। এবার বার্সার প্রতিপক্ষ ছিল টটেনহ্যাম হটস্পার।

২০১২ সালের পর বার্সেলোনায় আয়োজিত হোয়ান গাম্পার ট্রফিটি অন্য কারো হাতে দেয়নি কাতালান ক্লাবটি। সর্বশেষ ম্যাচটিতেও সেই ট্রফি তাদের প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামকে ৪-২ গোলে হারিয়ে টানা ১১তম বারের মতো ট্রফিটা নিজেদের হাতে রেখে দিয়েছে বার্সা। ট্রফি জেতার পিছিনে বড় অবদান রাখেন দলটির ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল।

চীনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায়ই গোলের দেখা পায় বার্সা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার শট থেকে জালভেদ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ২৪ মিনিটে অলিভার স্কিপের গোল থেকে ব্যবধান সমান করে টটেনহ্যাম।

Advertisement

৩৬ মিনিটে এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের দ্বিতীয় গোলে লিড নেয় স্পার্সরা। তার আগে স্কিপকে বল বাড়িয়ে দেন ইভান পেরিসিচ। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো দল গোলমুখ খুলতে পারেনি।

বিরতির পর দুই দলই আক্রমণাত্নক খেলেছে। লম্বা সময় পর্যন্ত কেউই গোলের দেখা পায়নি। খেলার ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা বার্সা আকস্মিকভাবে নিজেদের ছন্দে ফেরে। এরপর শেষ ১২ মিনিটের ঝড় তুলে আদায় করে নেয় আরও তিন গোল।

লামিন ইয়ামালের পাসে ৮১ মিনিটে ফেরান তোরেসের গোলে ম্যাচে ফেরে বার্সেলোনা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে তোরেসের কাছ থেকে বল আদায় করে বার্সাকে লিড পাইয়ে দেন আনসু ফাতি। টটেনহ্যামের জালে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবদে ইজ্জালজৌলি বল প্রবেশ করান। সেই সঙ্গে বড় জয় নিশ্চিত হয় কাতালানদের।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!