ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে এখনো বেতন দিচ্ছে বার্সেলোনা, আর কতদিন পাবেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৫, ৪ জুলাই ২০২৩
মেসিকে এখনো বেতন দিচ্ছে বার্সেলোনা, আর কতদিন পাবেন?
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

২০২১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি দিয়েছিলেন লিওনেল মেসি। ফরাসি ক্লাবে দুই মৌসুম কাটিয়ে আবারো কাতালানদের ডেরায় ফেরার সুযোগ ছিল তার। তবে সেই সুযোগ কাজে লাগাননি তিনি। কিন্তু তারপরও মেসিকে বেতন দিয়ে যাচ্ছে বার্সেলোনা!

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেয়নি ক্লাবটি। এর আগে তার বার্সায় ফেরার গুঞ্জন উঠেছিল, তবে মেজর লিগ সকারের কারণে সেই আশায় গুড়েবালি।

মূলত ক্লাব ছাড়লেও বার্সেলোনার কাছে এখনো ৫২ মিলিয়ন ইউরো বকেয়া বেতন পাওনা আছে লিওনেল মেসির। সেই বকেয়া বেতনের অর্থ এখন শোধ করছে বার্সেলোনা। ২০২৫ সাল পর্যন্ত শোধ করা হবে এই অর্থ। 

Advertisement

‘লা ভ্যানগার্দিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। খবর গোলডটকমের।

হুয়ান লাপোর্তা গণমাধ্যমে জানিয়েছেন, কাতালানরা এখনো মেসির বকেয়া বেতনের অর্থ শোধ করছে। আর ২০২৫ সাল পর্যন্ত এই অর্থ পরিশোধ করবে তারা। ২০২১ সালে মেসি যখন পিএসজিতে যোগ দেন তখন ঋণে জর্জরিত বার্সার কাছে ৫২ মিলিয়ন অর্থ পাওনা ছিল। ২০২২-২৩ মৌসুমে সেই অর্থ পরিশোধের কথা থাকলেও এখনো পর্যন্ত তা পরিশোধে ব্যর্থ ক্লাবটি।

মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, মিয়ামিতে যোগ দেয়ার এক মাস আগে থেকেই এ বিষয়ে জানত বার্সেলোনা। 

লাপোর্তা আরো বলেন, আমরা মেসির বাবা হোর্হের সঙ্গে মেসির বিষয়ে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, লিও প্যারিসে খুব কঠিন সময় পার করছে এবং চাপমুক্ত থাকতে চায়। বার্সাতে ফিরে আসলে সে একইভাবে চাপের সম্মুখীন হতো। সুতরাং আমরা তার সিদ্ধান্তকে মেনে নিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!