এতদিন বোর্ড সভাপতির সন্দেহ ছিল সাকিব সব ম্যাচ খেলবেন কি না। তবে পাপন গণমাধ্যমে জানিয়েছেন, এখন তিনি বুঝতে পেরেছেন সাকিবের থেকে সিরিয়াস কেউ নেই। তিনি বলেন, ওর (সাকিবের) পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই।
এরপর পাপন বলেন, একটা জিনিস খুব ভালো লাগছে আমার। সাম্প্রতিক সময়ে, গত এক বছর ধরে দেখছি। সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না। এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই, ক্রিকেট নিয়ে।
.png)
তিনি আরো বলেন, আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই, কন্টিসিউয়াসলি খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলংকায় গেল। এই যে এখন বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পেয়েছে। আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট।
পাপন যোগ করেন, এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য নিয়ে কখনও কোনও সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না। দীর্ঘ মেয়াদে ওর পরিকল্পনাটা জানতে হবে। কারণ যে পরিমাণ খেলা আমাদের, কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে কিছু বলাটা এখন কঠিন।