ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টাইনের পা ভেঙে নিষিদ্ধ হলেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ১১ আগস্ট ২০২৩
আর্জেন্টাইনের পা ভেঙে নিষিদ্ধ হলেন মার্সেলো
ছবি- সংগৃহীত

সম্প্রতি লাতিন আমেরিকার ঘরোয়া লিগে এক অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী হয়েছেন ফুটবলপ্রেমীরা। যেখানে ব্রাজিলিয়ান মার্সেলোর বাজে ট্যাকলে আর্জেন্টাইন ডিফেন্ডার সানচেজের পা ভেঙে যায়। যদিও বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে জানিয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তবুও জরিমানার পাশাপাশি তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

অনাকাঙ্খিত ঘটনাটির ১০ দিন পর মার্সেলোকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। একই সঙ্গে ছয় হাজার ইউরো জরিমানাও গুনতে হবে ব্রাজিলের সাবেক তারকাকে।

গত সপ্তাহে কোপা লিবার্তাদোরেসের ম্যাচে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স। 

Advertisement

ম্যাচের বয়স তখন ৫৫ মিনিট। বল কাটানোর চেষ্টা করছিলেন মার্সেলো। পাশ থেকে ছুটে এসে বাঁ পা বাড়িয়ে দেন আর্জেন্টিনোস জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। মার্সেলোর পা গিয়ে পড়ে সানচেজের বাড়িয়ে দেওয়া পায়ের ওপর। মুহূর্তেই সেই পা ভেঙে উল্টো দিকে একদম মুচড়ে যায়। 

সানচেজের আঘাতটা যে মারাত্মক তা স্পষ্টতই। আর্জেন্টিনো জুনিয়র্সের চিকিৎসক আলেহান্দ্রো রনকোনি ডি স্পোর্টস রেডিওকে তার চোট নিয়ে বলেন, ‘চিকিৎসক হিসেবে ২৩ বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। উর্বস্থি (ফেমার) ও অনুজঙ্ঘাস্থি (ফিবুলা) প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।’ 

রনকোনি আরো বলেন, পায়ের দুই হাড় সংযুক্ত করতে সানচেজকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!