কনমেবল আয়োজিত ইভোলিউশন লিগ ফুটসালে চিলির বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। বুধবার (৯ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে চিলিকে ৭-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা।
প্রতিযোগিতার প্রথম দিনই মাঠে নামে আর্জেন্টিনার যুবারা। চিলি অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে তারা। চিলির বিপক্ষে বড় জয়ের দিনে আর্জেন্টিনার পক্ষে গোল করেন ফ্রাঙ্কো কারুসো (২টি), টমাস অ্যাসেবেদো, ইভান আলেগ্রে, এনজো বায়েজ, ইমানুয়েল করভালান এবং লাউতারো ইয়ানেজ।
.png)
চিলির পক্ষে একমাত্র গোলটি করেন মালডোনাডো। ফুটসাল এই টুর্নামেন্টে একই প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনার মূল একাদশও। কেভিন অ্যারিটা, লুকাস ফ্লোরেস এবং ভাইদালের গোলে চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় পায় তারা।