ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনুশীলনে মারা গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ১০ আগস্ট ২০২৩
অনুশীলনে মারা গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার
ছবি- সংগৃহীত

ক’দিন আগেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার হোসে আলডিয়ান অলিভিয়েরা। ক্লাবের পরের ম্যাচকে সামনে রেখে বুধবার অনুশীলনে ঘাম ঝরান তিনি। এর এক পর্যায়ে হঠাৎই হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এ স্ট্রাইকার!

পুরো নাম হোসে আলডিয়ান অলিভিয়েরা হলেও ভক্তরা তাকে ডিওন নামেই চিনতেন। ব্রাজিলের ফেইরা ডি সান্টানা শহরের বাহিয়া ক্লাবের মূল স্ট্রাইকার ছিলেন তিনি।

বুধবার ক্লাবটির নিয়মিত ট্রেনিং ছিল তাদের হোমভেন্যু ‘অ্যারেনা কাজুয়েরো’তে। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন ডিওন। পরে ক্লাবের মেডিকেল স্টাফরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।   

Advertisement

ছোট শহরের বড় তারকা হিসেবেই বেশি পরিচিত ডিওন। বাহিয়া শহরের বিভিন্ন ক্লাবে পার করেছেন পুরো ক্যারিয়ার। ফ্লুমিনেন্সে ডি ফেইরা, জুয়াজিরেন্স, অ্যাতলেতিকো ডি আলাগুইনাস এবং জ্যাকোবিনা ক্লাবে পার করেছেন ক্যারিয়ার। 

২০২৩ সালে ২৩ ম্যাচ খেলে ৫ গোল আর এক অ্যাসিস্ট করেছেন ডিওন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাহিয়া ফুটবল ফেডারেশন, সাবেক এবং বর্তমান ক্লাবগুলো। একইসঙ্গে শোক প্রকাশ করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!