এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারতের সম্ভাব্য দল
আর কিছুদিন পরই শুরু হবে এশিয়া কাপ। এরপর চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। এশিয়া কাপের পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের দলও প্রায় প্রস্তুত।
বড় দুই আসরকে সামনে রেখে আপাতত ১৯ সদস্যের খসড়া দল তৈরি করেছে বিসিসিআই। এই ১৯ জনের মধ্যে কোন ১৫ ক্রিকেটারকে দেশটির ক্রিকেট বোর্ড আইসিসির টুর্নামেন্টে সুযোগ দেয় সেটিই এখন দেখার বিষয়।
বিসিসিআইয়ের তৈরি ১৯ জনের খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারেন সূর্যকুমার যাদব এবং সাঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশেষ কিছু করতে পারেননি এ দুই ক্রিকেটার। ফলে ১৫ জনের চূড়ান্ত দলে তাদের জায়গা প্রায় নেই।
অতিরিক্ত ফাস্ট বোলার হিসেবে জয়দেব উনাদকাট ও শার্দুল ঠাকুরের একজন জায়গা পেতে পারেন। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভারত এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের জন্য ১৬ থেকে ১৮ সদস্যের দল ঘোষণা করতে পারে।
এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ভারতের সম্ভাব্য দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, সাঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার, যুবেন্দ্র চাহাল।