মূলত এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানে ও জর্ডান হেন্ডারসনের মতো ফুটবল তারকারা সৌদিতে পাড়ি দিয়েছেন। শিগগিরই এ তালিকায় আরো বড় কয়েকজন তারকার নাম উঠতে পারে। তাদেরই একজন ভাবা হচ্ছিল লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে।
এরই মধ্যে সালাহকে লোভনীয় প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ। তার জন্য ১৮০ মিলিয়ন ডলারের প্রস্তাব রেখেছে সৌদির ক্লাবটি। তবে সেই প্রস্তাবে না বলে দিয়েছেন ৩১ বছর বয়সী এ ফুটবলার।
.png)
সৌদি ক্লাবের প্রস্তাব ও সিদ্ধান্তের বিষয়ে সালাহর এজেন্ট রামি আব্বাস বলেন, ‘আমরা যদি ক্লাব (লিভারপুল) ছাড়ার কথা চিন্তা করতাম তাহলে গত মৌসুমে লিভারপুলের সঙ্গে তিন মৌসুমের চুক্তি নবায়ন করতাম না। মোহাম্মদ লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
গত মৌসুমে মোহাম্মদ সালহর ক্লাব ছাড়ার জোর গুঞ্জন ছিল। তাকে দলে নিতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং পিএসজিও আগ্রহী ছিল বলে সংবাদ বেরিয়েছিল। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রতি আগ্রহী ছিল। কিন্তু তিন বছরের চুক্তি নাবয়ন করে সালাহ অ্যানফিল্ড ছাড়ার গুঞ্জনে জল ঢেলে দেন।