আল-হিলাল এরই মধ্যে গত মৌসুমের ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অন্যতম সফল এই নাইজেরিয়ান স্ট্রাইকারকে দলে পেতে সিরি আ ক্লাব নাপোলিকে দুইবার প্রস্তাব দিয়েছে। ওশিমেনকে দলে পেতে তারা এতটাই মরিয়া যে এবার তৃতীয় বিডের জন্য প্রস্তুত তারা।
প্রথম বিডে ওশিমেনের জন্য ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছির আল হিলাল। যা নাপোলি সঙ্গে সঙ্গে নাকচ করে দেয়। এরপর ২৪ বছর বয়সী ওশিমেনের জন্য দ্বিতীয় বিডে ১৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় ক্লাবটি। গত মৌসুমে সিরি আ লিগে ২৬ গোল করেছিলেন তিনি।
.png)
ফরাশি দৈনিক লেকিপ জানিয়েছে, নাপোলি এখনো তাদের অবস্থানে অনড় রয়েছে। আরো উচ্চ মূল্যের প্রস্তাব এলেও তারা ওশিমেনকে ছাড়বে না। তারা আশা করছেন অচিরেই ওশিমেনের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি সম্পন্ন করতে পারবেন।
এদিকে নতুন চুক্তিতে ওশিমেনের রিলিজ ক্লজ ধরা হয়েছে ১৫০ মিলিয়ন ইউরোরও বেশি। নতুন চুক্তিতে তাকে এবারের গ্রীষ্মের পরও দলে রাখতে পারবে নাপোলি। কিন্তু ধারণা করা হচ্ছে সৌদি পেশাদার লিগের ক্লাবটি এর থেকে বেশি মূল্যের প্রস্তাব দিতে যাচ্ছে।
ওশিমেনের এজেন্ট ও সৌদি ক্লাবের মধ্যে এ ব্যাপারে আলোচনা অব্যাহত আছে। খুব শিগগিরই আল হিলালের তৃতীয় বিডের প্রস্তাব আসতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ট্রান্সফার শেষ পর্যন্ত সম্পন্ন হলে এবারের গ্রীষ্মে এটা হবে অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি।