ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তান সিরিজের জন্য আফগানিস্তান দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ৭ আগস্ট ২০২৩
পাকিস্তান সিরিজের জন্য আফগানিস্তান দল ঘোষণা
ফাইল ছবি

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। চলতি মাসের শেষ দিকে শ্রীলংকায় হতে যাওয়া এই সিরিজ দিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের দল গুছিয়ে নিতে চায় তারা।

এ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোরড (এসিবি)। যেখানে এক সিরিজ পরই ওয়ানডে দলে ফিরেছেন নুর আহমাদ। তরুণ বাঁহাতি লেগ স্পিনারকে ছাড়াই বাংলাদেশ সফরের এক দিনের ম্যাচগুলো খেলে আফগানিস্তান।

নুরকে ফিরিয়ে রোববার ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইজহারুলহাক নাভিদ, নিজাত মাসুদ, জিয়া উর রেহমান।

Advertisement

গত নভেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছেন নুর। শ্রীলংকার বিপক্ষে সিরিজের দুই ম্যাচে ওভারপ্রতি ৭.২৯ রান খরচ করে স্রেফ ২ উইকেট নেন তিনি।

তবে সবশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দারুণ বোলিং করে ১৬ উইকেট নেন ১৮ বছর বয়সী স্পিনার। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, দা হান্ড্রেডেও নিয়মিত খেলেন নুর।

আগামী ২২ অগাস্ট মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ২৪ ও ২৬ তারিখ। প্রথম দুটি ম্যাচ হবে হাম্বানটোটায়। শেষটি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। এই সিরিজ শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান।

আফগানিস্তান ওয়ানডে দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমারজাই, রশিদ খান, নুর আহমাদ, মুজির উর রহমান, ফজল হক ফারুকি, আব্দুল রহমান, মোহাম্মদ সেলিম শাফি, ওয়াফাদার মোমান্দ।

রিজার্ভ: ফরিদ আহমেদ মালিক, শহিদউল্লাহ কামাল

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!