ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এবার কাভানিকে বরণ করে নিল বোকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৪, ২ আগস্ট ২০২৩
এবার কাভানিকে বরণ করে নিল বোকা
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ছেড়ে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন উরুগুইয়ান তারকা স্ট্রাইকার এডিনসন কাভানি। তাকে বরণ করে নিতে ৩০ হাজার সমর্থক ও জমকালো আতশবাজি ব্যবহার করেছে বোকা। ভ্যালেন্সিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফ্রি ট্রান্সফারে আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে দেড় বছরের জন্য পাড়ি দিলেন কাভানি।  

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পাড়ি জমান ভ্যালেন্সিয়ায়। সেখানে ভালো কাটেনি তার। কোচের সঙ্গে বনিবনা না হওয়া ও বাজে ফর্মের কারণে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ হারান। তাই মেয়াদ আরো এক বছর থাকা সত্ত্বেও ভ্যালেন্সিয়ার সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি।

ক্যারিয়ারে ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেনের অধ্যায় শেষ করে এবার নতুন ঠিকানা তার আর্জেন্টিনা। নাম লিখিয়েছেন দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব বোকা জুনিয়র্সে। ফ্রি ট্রান্সফারে আর্জেন্টিনার ক্লাবটির সঙ্গে দেড় বছরের চুক্তি করেছেন কাভানি।

লা বোমবেরেনা স্টেডিয়ামে জমকালো আতশবাজি ও ৩০ হাজার সমর্থকদের সঙ্গে নিয়ে কাভানিকে বরণ করে নিল বোকা জুনিয়র্স। সেখানেই ক্লাবটির ১০ নম্বর জার্সি তুলে দেয়া হয় তার হাতে। সমর্থকদের এমন ভালোবাসা হৃদয় কেড়েছে কাভানির। নিজের শতভাগ দিয়ে খেলতে চান সেখানে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!