ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে কনফারেন্স লিগ থেকে নাম সরিয়ে নিল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ১০ জুলাই ২০২৩
যে কারণে কনফারেন্স লিগ থেকে নাম সরিয়ে নিল জুভেন্টাস
ছবি: সংগৃহীত

দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার অভিযোগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে বড় শাস্তি দেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। যার কারণে ওই মৌসুমে দলটির ১০ পয়েন্ট কেটে নেয়া হয়। পয়েন্ট কেটে নেয়ায় ফলে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছেন না ক্লাবটি। সুযোগ পায় কনফারেন্স লিগে। 

তবে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) পক্ষেও তাদের শাস্তি দেওয়া হয়। সেখানে বলা হয়, আসন্ন মৌসুমে ইউরোপের কোনো আসরে অংশগ্রহণ করতে পারবে না জুভেন্টাস। যদি করে সেক্ষেত্রে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেব না। তাই চ্যাম্পিয়ন্স খেলতে কনফারেন্স লিগ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে দলটি। 
 
যার ফলে ২০২৪-২৫ মৌসুমে কোয়ালিফাই করলে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আর কোন বাঁধা থাকবে না জুভেন্টাসের। সেই সাথে উয়েফার পক্ষ থেকে আর কোনপ্রকার শাস্তিও দেয়া হবে না তাদের। 

আর্থিক অনিয়মের অভিযোগে গত বছরের নভেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ক্লাবের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহ-সভাপতি পাভেল নেদভেদ। 
এরপর আগনেল্লিকে দুই বছর এবং নেদভেদকে ৮ মাসের জন্য ফুটবল থেকে নির্বাসনে দেওয়া হয়। 

Advertisement

সবমিলিয়ে অতীত ও বর্তমান মিলিয়ে জুভেন্টাসের ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: উয়েফা
লিংক সফলভাবে কপি হয়েছে!