ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বাছাই করলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ৯ জুলাই ২০২৩
বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বাছাই করলেন সৌরভ
ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে এখনো তিন মাস বাকি। তবে তার আগেই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট চার দলের নাম জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

এদিকে ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে সমীকরণ মেলাতে শুরু করেছে সাবেক ক্রিকেট কিংবদন্তিরা। করছেন নানা ভবিষ্যদ্বাণীও। টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট শিকারী কে হবেন তা নিয়ে যেমন চলছে আলোচনা। তেমনই সেমিফাইনালিস্টদের নিয়েও দিচ্ছে ভবিষ্যদ্বাণী। এবার সে তালিকায় যুক্ত হলেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

সম্প্রতি রেভ স্পোর্টস এ দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি জানিয়েছেন, এবার সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্য থেকে হবে আর একটি দল। খবর আইসিসি ওয়েবসাইটের।

গাঙ্গুলি বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত হবে তিনটি দল। তবে আপনি এই বড় ম্যাচে নিউজিল্যান্ডকে কখনই ছোট করতে পারবেন না। আমি পাঁচটি দল বাছাই করব এবং পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করব।’

তিনি আরো বলেন, পাকিস্তান আরো ভাল যোগ্যতা অর্জন করতে পারে এতে করে আমাদের ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হবে।

ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং অন্যটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। তবে লিগ পর্বে ভারত-পাকিস্তান ১৫ অক্টোবর মুখোমুখি হবে। ভারতের সাবেক এ অধিনায়কের আশা যে তারাই আবার সেমিফাইনালে মুখোমুখি হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!