আগামী বছরের মে’তে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। আর এজন্য সিরিজটির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে।
আসন্ন চার ম্যাচের টি-২০ সিরিজটি আয়োজন করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামী বছরের মে’র মধ্যে অনুষ্ঠিত হবে সেসব ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচ ২২ মে লিডসে এবং পর্যায়ক্রমে ২৫ মে (বার্মিংহাম), ২৮ মে (কার্ডিফ) এবং ৩০ মে (লন্ডনের ওভাল) বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
.png)
বর্তমানে টি-২০ র্যাংকিংয়ের দুই নম্বর দল জস বাটলারের ইংল্যান্ড। অন্যদিকে পাঁচ পয়েন্টে পিছিয়ে থাকা বাবরদের অবস্থান চারে। আসন্ন সিরিজের আগে যুক্তরাজ্যে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি টি-২০ খেলবে পাকিস্তান। যদিও সিরিজ দুটি নিয়ে এখনো পূর্ণাঙ্গ সূচি জানানো হয়নি।
বর্তমানে শ্রীলংকার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছেন বাবর-শাহীন আফ্রিদিরা। এরপর যৌথ আয়োজক দেশটির সঙ্গে তাদের এশিয়া কাপের লড়াই শুরু হবে।