তবে এবার পাকিস্তানের মোহাম্মদ আমিরের সামনে রয়েছে আইপিএলে খেলার সুযোগ। ব্রিটিশ নাগরিক নার্জিস খানকে বিয়ে করার সুবাদে ২০২৪ সালে ব্রিটিশ নাগরিকত্ব পাবেন আমির। ৩১ বছর বয়সী এই পেসার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া, ভবিষ্যৎ এবং আইপিএলে অংশগ্রহণ নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
ব্রিটিশ নাগরিকত্ব পেলে আইপিএলে খেলার সুযোগ থাকবে আমিরের সামনে। অবশ্য ব্রিটিশ নাগরিকত্ব পেলেও ইংল্যান্ডের জার্সিতে খেলার কোনো ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তবে আইপিএলে অংশগ্রহণের ব্যাপারে পাকিস্তানি এই পেসার জানান, ধীরে ধীরে এগোতে চান।
.png)
আমির বলেন, ‘প্রথমত আমি ইংল্যান্ডের হয়ে খেলবো না। দ্বিতীয়ত আইপিএলের এখনো এক বছর বাকি। ধাপে ধাপে এগোতে চাই। আমি জানি না কাল কি ঘটবে। সেখানে আইপিএলের পরবর্তী আসর নিয়ে এখনই ভাবা উচিত নয়। আমি যখন ব্রিটিশ পাসপোর্ট পাবো তখন সেরা সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করবো।’
এর আগে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করে আইপিএলে অংশ নিয়েছিলেন পাকিস্তানের আজহার মাহমুদ। আমিরও কি সেই পথেই হাঁটে কি না সেটিই এখন দেখার বিষয়।