ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিকশায় করে স্ত্রীকে নিয়ে দাওয়াতে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৪, ৩০ জুন ২০২৩
রিকশায় করে স্ত্রীকে নিয়ে দাওয়াতে সাকিব
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের পর ঈদুল আজহাও মাগুরায় পরিবারের সঙ্গে উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। ঈদ উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

ঈদের পরদিন শুক্রবার (৩০ জুন) স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে রিকশায় চড়ে ঈদের দাওয়াতে বের হয়েছেন সাকিব। এদিন সকাল পৌনে নয়টার দিকে স্ত্রীসহ বের হন বাংলাদেশের টেস্ট ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুন) সকালে বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

Advertisement

এসময় সাকিব সাংবাদিকদের মাধ্যমে সারা দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের সময় ভক্তদের বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, তার সব সময় মাগুরায় পরিবারের সঙ্গে ঈদ করতে ভালো লাগে।

ঈদকে সামনে রেখে গত ২৭ জুন কানাডা থেকে দেশে ফেরেন সাকিব। এরপর বুধবার (২৮ জুন) সকালে সপরিবারে মাগুরায় পৌঁছান তিনি। ঈদের ছুটি শেষ করে আফগানিস্তান সিরিজের জন্য আগামী ১ জুলাই দলীয় অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!