জানা গেছে, নিজ শহর মাগুরাতে স্ত্রী-সন্তানদের নিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন সাকিব। এর আগে গত ঈদেও সাকিব মাগুরায় ছিলেন। সেবার পরিবারকে নিয়ে ঈদ উদযাপনে বেশ উৎফুল্ল ছিলেন এই অলরাউন্ডার। ঈদের দিন ব্যাট হাতে পাড়ার ক্রিকেটে খেলতে দেখা যায় তাকে।
ঈদ উদযাপনের জন্য অবশ্য লম্বা ছুটি পাচ্ছেন না সাকিব। ঈদ পালন শেষে ১ জুলাই থেকেই বাংলাদেশ দলের অনুশীলন শুরু হচ্ছে। দলের সঙ্গে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যোগ দেবেন টাইগার অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই।
.png)